এফএনএস : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে ব্রীজ সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকার জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট ব্রীজ সংলগ্ন পূর্ব পাশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গাছের গুল ও বাঁশ দিয়ে দিনরাত শ্রমিক লাগিয়ে দোকানঘর নির্মাণের কাজ চালিয়ে যা”েছন পৌর এলাকার মুরগী ব্যবসায়ী আবদুল মজিদ নামের প্রভাবশালী এক ব্যক্তি।
অবৈধ স্থাপনা বন্ধের জন্য স্থানীয়রা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ, কেশরহাট পৌরসভা ভূমি অফিসে অভিযোগ করলেও বন্ধ হ”েছ না দোকানঘর নির্মাণ কাজ। তবে দখলদার আবদুল মজিদের সাথে কথা বলা হলে তিনিও জানেন না জায়গাটি কোন দপ্তরের। তিনি বলেন আমার জানামতে এটা সরকারি জায়গা তাই আমি দখল করে দোকানঘর নির্মাণ করছি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বছর কয়েক আগে আবদুল মজিদ কেশরহাট পুরাতন ব্রীজ সংলগ্ন সরকারি জায়গা দখল করে গাছের গুল ও বাঁশ দিয়ে দোকানঘর নির্মাণ করে শুরু করেন মুরগীর ব্যবসা। তারপর থেকে কৌশলে দখল করতে থাকে সড়ক ও জনপদ( সওজ) বিভাগের কোটি টাকার জায়গা। করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসন ব্যব¯’া থাকার সুযোগে গাছের গুল ও বাঁশ দিয়ে নির্মাণ করছেন দোকানঘর।
কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়ার পর লোক পাঠিয়ে তা বন্ধ করা যায়নি। তিনি আরো বলেন, কেশরহাট ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তাকে অবৈধ দোকানঘর বন্ধের জন্য বলা হয়েছে। রাজশাহী সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুজ্জোহার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।