আরএমপি কমিশনারকে রেডার পক্ষে উন্নতমানের কে এন-৯৫ মাস্ক প্রদান
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দেয়ার পর থেকে নানামুখি কর্মসূচি পালন করে যাচ্ছে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা)। গত বছর সাধারণ নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ দেয়া থেকে শুরু করে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়েছে এই সংগঠনের পক্ষে। গত বছরের মার্চ থেকে চলতি বছর পর্যন্ত করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে রেডা। এবারো তার ব্যতিক্রম হয়নি। রাজশাহীতে এখন করোনার পিক আওয়ার চলছে।
রাজশাহীতে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত। করোনার প্রাদূর্ভাব বাড়ায় আবারো মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি। এরই ধারাবাহিকতার অংশ হিসাবে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) পক্ষে সুরক্ষার জন্য উন্নতমানের কে এন-৯৫ মাস্ক বিতরণ শুরু হয়েছে। প্রথম দফায় বৃহস্পতিবার দুপুরে রেডার পক্ষে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দীকের হাতে উন্নমানের এ কে এন-৯৫ মাস্ক প্রদান করা হয়।
পর্যায়ক্রমে বিতরণের জন্য বিভিন্ন দফতরে এ মাস্ক প্রদান করা হবে। রেডার সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার্স (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি জানান, সংকটময় সময়ে রেডা রাজশাহীর সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। রেডার সদস্যরা শুধু ভবন নির্মাণের ক্ষেত্রে নয়, সামাজিক দায়বদ্ধায় কাজ করে থাকে।
তারই ধারাবাহিকতায় প্রথম দফায় বিতরণের জন্য নগর পুলিশ কমিশনারের কাছে উন্নতমানের সুরক্ষা কে এন-৯৫ মাস্ক প্রদান করা হয়েছে। আমরা সরকারী বেসরকারী বিভিন্ন দফতরে পর্যায়ক্রমে এ মাস্ক প্রদান করবো। পুলিশ কমিশনারের কাছে মাস্ক প্রদানের সময় উপস্থিত ছিলেন রেডার সাংগঠনিক সম্পাদক ও রেডব্রিক প্রপার্টিজ এর স্বত্বাধিকারী মেজবাউল বারী সওদাগর।
