৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৫ জন আটক মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১১:৪২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৫ জন আটক মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ২৫ জন, তানোর থানা ০৪ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০১ জন, বাঘা থানা ০১ জন ও ডিবি পুলিশ ০১ জনকে আটক করে।

যার মধ্যে ০১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ২৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ জিয়ারুল @ জিয়া(৪০) ও ২নং মোঃ মানিক সরকার(৩৫) কে ৫০০গ্রাম গাঁজা এবং ৩নং মোঃ নাঈম হোসেন(২৮) ও ৪নং এবি মাহামুদ দীপ্ত(২৭) কে ২০০গ্রাম গাঁজাসহ আটক করে।

মোহনপুর থানা পুলিশ ১২.৫লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক দুর্গাপুর থানা এলাকা হতে ১নং মোছাঃ সাগরিকা @ সাগরা বেগম(৪২) কে ০১কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন