৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১১:৪০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইয়াকুব আলী (৬৫) নামের এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের নিচু কাতিলা গ্রামে। বৃহস্পতিবার ভোরে ইয়াকুব আলীর সৎ বাবার বাড়ির নিকটে একটি গুটলের গাছে (লাটাই) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সকালে গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।

পুলিশে খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশ গাছ থেকে নিচে নামায়। স্থানীয়রা জানান, ইয়াকুব আলী শারীরিক ভাবে অসুস্থ। হাতে লাঠিনিয়ে চলাফেরা করতে হয় তাকে। কিভাবে গাছে উঠে গলায় দড়ি দিয়েছে সেটা কারো জানা নেই। এদিকে ওই বৃদ্ধার স্ত্রী থাকলেও সে সময় বাড়িতে ছিলেন না। তার অসুস্থ নানিকে দেখতে নলডাঙ্গায় গেছেন।

সেই সুযোগে ইয়াকুব আলী গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে আত্মহত্যা করেছে। এদিকে পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দিয়েছে বাগমারা থানা পুলিশ।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, ইয়াকুব আলী শারীরিক ভাবে অসুস্থ। দীর্ঘদিন থেকে নানান অসুখে ভুগছেন তিনি। বাড়িকে কেউ না থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন