৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে আরএমপি’র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে আরএমপি’র ত্রাণ বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। গতকাল বুধবার সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী মহানগরীর সিএন্ডবির মোড় সংলগ্ন আরএমপি’র নির্মানাধীন সদরদপ্তর প্রাঙ্গনে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ২০০ জন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ কমিশনার ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বলেন, লকডাউনের কারণে শ্রমজীবিরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছে। কষ্টে থাকা শ্রমজীবি মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন