ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লী নেতা আসাদের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রলীগ ফোরাম রাজশাহীর উদ্যেগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল বুধবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন ফোরামের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হাসান রুবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য তৌহিদ আল হোসেন তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাখাওয়াত উল্লাহ সাকুসহ রাজশাহী জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীরা জাতির পিতাসহ মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় আসাদুজ্জামান আসাদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে বড় রাজনৈতিক দল।
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ নিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে আওয়ামী লীগ, এই হোক ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ।’
