রাজশাহী কলেজ অ্যালামনাই অনুষ্ঠানে ১০ অক্সিজেন সিলিন্ডার দিলেন ব্যবসায়ী আউয়াল
স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আউয়াল। গত সোমবার রাত দশটায় কলেজ কর্তৃপক্ষকে এই সিলিন্ডার প্রদান করা হয়। এ সময় এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আউয়াল জানান, এই মহামারিতে সমাজের বিত্তবান মানুষদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসে হবে।
তাহলে ভয়াবহ করোনা মহামারি থেকে আমাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। সাধ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাবির প্রাক্তন প্রো-ভিসি চৌধুরী সরোয়ার জাহান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানভিরুল আলম, রাবি মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান সেলিম রেজা,
রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাবিবুর রহমান, রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল খালেক, রাজশাহী কলেজের সাবেক ভিপি সাঈদ হাসান, বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন, রাসিক মেয়রের সহকারী একান্ত সচিব এএইচএম আশিকুজ্জামান শাওন প্রমূখ।
