বাঘায় আরো ৫ জন করোনা আক্রান্ত
এফএনএস : রাজশাহীর বাঘায় ২৪ ঘন্টায় ৩১ জনের পরীক্ষা করে আক্রান্ত হয়েছে ৫ জন। গত ১৫ দিনে আক্রান্ত হয়েছে ১০৭ জন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে জানা গছে, ২০২০ সালের ৬ এপ্রিল থেকে সোমবার (২১ জুন) পর্যন্ত উপজেলায় আক্রান্ত হয়েছে ৩১০ জন। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৪১ জন। মারা গেছে ৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১২০ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, নতুন আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। তুলনামূলকভাবে উপজেলার মধ্যে বাঘা পৌরসভা ও বাজুবাঘায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন এবং স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক পরিধান, প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান।
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্রে ‘পালস অক্সিমিটার’ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এদিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ‘পালস অক্সিমিটার’ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদের হাতে এগুলো প্রদান করা হয়।
