করোনা আক্রান্তদের মাঝে ডাবলু সরকারের খাদ্য সামগ্রী বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার বেলা ২টাায় কুমারপাড়া সরকার টাওয়ারে করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
খাদ্য সামগ্রীর মধ্যে ডিম, মুরগী, আপেল, মালটা, বেদানা, কলা, চিনি, চাপাতি, আম, লেবু ইত্যাদি সর্বমোট ২০ টি প্যাকেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান,
১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজান, ১৬ নং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিব শেখ প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
