শোক সংবাদ
তথ্যবিবরণী : আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর সাবেক তথ্য অফিসার নকীব উদ্দীন আহমেদ ইত্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। গত সোমবার বিকেলে তিনি রাজশাহীতে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
তাঁর গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী। তিনি হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
