মতিহার থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি’র জানাজায় উপস্থিত আ’লীগ নেতা ডাবলু সরকার
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর ২৮ নং ওয়ার্ড মতিহার থানাধীন বাজে-কাজলা নিবাসী মতিহার থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং কাজলা মোড়ের বিশিষ্ঠ ব্যবসায়ী রমজান আলী ইন্তেকাল করেছেন (ইন্না ….. রাজিউন)। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি।
গত সোমবার রাত সাড়ে ১০টায় কাজলা ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মতিহার থানা আ’লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৮ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি আনান্দ কুমার,
সাধারণ সম্পাদক খায়রুল বাসার সুগারসহ স্থানীয় মুসল্লিবৃন্দ। জানাযা শেষে মরহুম রমজান আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ১৪ দল এবং রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। এরপর কাজলা সাঁকোপাড়া গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
