৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সংবাদপত্রকর্মী তুহিনের পিতার মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ

প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সংবাদপত্রকর্মী তুহিনের পিতার মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সংবাদপত্রকর্মী শফিকুজ্জামান তুহিনের পিতা অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক মোহাম্মদ আখতারুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না…… রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যুক্ত এক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বলেন, একজন শিক্ষকের বিদায় সত্যিই কষ্টের। জাতিকে আলোর পথ দেখাতে শিক্ষকরা আলো ছড়িয়ে থাকেন। মোহাম্মদ আখতারুজ্জামানও আলোকিত করেছেন অনেককে।

তার মৃত্যুতে রাজশাহীবাসী এক সূর্যসন্তানকে হারাল। বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক মোহাম্মদ আখতারুজ্জামানের জানাজার নামাজ মঙ্গলবার বাদ এশা হেতেমখাঁ গোরস্থান মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন