তানোরে নিজাম মাস্টারের দাফন সম্পন্ন
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কাঁঠালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মাষ্টারের জানাজার নামাজ কাঁঠালপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখগণ জানাজায় উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
