১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিল্কের জিআই স্বীকৃতি লাভ

প্রকাশিত: ২২ জুন ২০২১, ৭:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিল্কের জিআই স্বীকৃতি লাভ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিল্ক জি. আই পণ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেছে। গত ১৭ জুন’২০২১ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেধাসম্পদ শীর্ষক সেমিনার ও বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির নিকট হতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মু: আবদুল হাকিম উক্ত সনদ গ্রহণ করেন।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জি.আই সনদ প্রাপ্তিতে মহাপরিচালক জানান, এই সনদ রাজশাহীসহ দেশবাসীর জন্য গর্বের বিষয়। আর তিনি অনেক ভাগ্যবান ব্যক্তি যে, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন এবং সনদ গ্রহণ করেছেন। তিনি মনে করেন রাজশাহী সিল্ক জি.আই প্রাপ্তিতে দেশে ও বিদেশে রাজশাহী সিল্কের কদর বাড়বে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন