শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

বাগমারায় অশ্লীল চিত্র ভাইরাল করায় এক বখাটে গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : প্রথমে প্রেম তারপর অসামাজিক কার্যকলাপ। এরপর সেই দৃশ্য মোবাইল ফোনে ধারাণ। সেই দৃশ্য গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে সোহেল রানা লিটন (২৮) নামের এক বখাটে। ওই ঘটনায় বাগমারা থানায় পর্ণগ্রাফী এবং শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছে ওই মেয়ের বাবা।

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাদোপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহেল রানা লিটন দুর্গাপুর উপজেলার শিবপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সেই সম্পর্ক বিয়ের আগেই শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। শারীরিক সম্পর্কের সময়ে বখাটে লিটন সেই চিত্র মোবাইল ফোনে ধারণ করে।

মোবাইলে ধারণকৃত ওই সকল অশ্লীল চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় লিটন। বিষয়টি গত ১৪ জুন ওই মেয়ের চোখে পড়ে। পরে মেয়ের বাবা বাগমারা থানায় বখাটে লিটনের বিরুদ্ধে মামলা দায়ের করে। রবিবার রাতে সোহেল রানা লিটনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গতকাল সোমবার সকালে ট লিটনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, সোহেল রানা লিটনকে গ্রেফতার করে পর্ণগ্রাফী, শিশু ও নারী নির্যাতন মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris