রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১৯ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ৪ জন, বাগমারা থানা ১ জন, পুঠিয়া থানা ৩ জন ও চারঘাট মডেল থানা ৯ জনকে আটক করে।
যার মধ্যে ১০ জনকে মাদকদ্রব্যসহ ৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং শিরিনা মুর্মু (৫৪) কে ৫লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ জাহাঙ্গীর আলম (৩৫) কে ৩গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ ডাবলু মৃধা (৪৫) এবং ২নং মোঃ জুলহাস (৪০) কে ৫গ্রাম হেরোইনসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ ইদ্রিস আলী (৫২), ২নং মোঃ কাজল আলী (২১), ৩নং মোঃ ইউনুছ আলী (৪০) এবং ৪নং মোঃ কফিল (৩০) কে ১০২ গ্রাম হেরোইন এবং ২০০পিচ ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক মোহনপুর থানা এলাকা হতে ১নং মোছাঃ দিলরুবা খাতুন (৩১) এবং ২নং মোঃ সেলিম রেজা (৩৭) কে ২০বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
