সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

শিক্ষক নিবন্ধন সনদ যাচাই অনলাইনে

Paris
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

এফএনএস : আগামী ১ জুলাই থেকে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করা হবে অনলাইনে। সেবা সহজীকরণের অংশ হিসেবে এই ব্যবস্থা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল সোমবার এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে এনটিআরসিএ। অফিস আদেশে জানানো হয়, নিবন্ধনধারী শিক্ষকদের নিবন্ধন সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনও শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক সেসব প্রতিষ্ঠান ড়ভভরপব@হঃৎপধ.মড়া.নফ ই-মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে। যে ই-মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক তা ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। সনদ যাচাইয়ে কোনও ফি দিতে হবে না।

ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা ই-মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (িি.িহঃৎপধ.মড়া.নফ) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। এই নির্দেশনা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।


আরোও অন্যান্য খবর
Paris