৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ২১ জুন ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আইকিউএসি এর উদ্যোগে আইকিউএসি কনফারেন্স রুমে ইঘছঋ ধহফ ইঅঈ অপপৎবফরঃধঃরড়হ ঝঃধহফধৎফং শীর্ষক ৮ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সেখ।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. আবদুল গোফফার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম কামরুজ্জমান সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সেলিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ইমদাদুল হক।

৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের ৪ টি অনুষদের অন্তর্গত ১৮ বিভাগে কর্মকরত শিক্ষকবৃন্দ ধাপেধাপে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী দিনে পুরকৌশল অনুষদের অন্তর্গত শিক্ষকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন