৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আরএমপি কমিশনানের বেলপুকুর এলাকায় বৃক্ষরোপণ

প্রকাশিত: ২১ জুন ২০২১, ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরএমপি কমিশনানের বেলপুকুর এলাকায় বৃক্ষরোপণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার, কাটাখালী ও বেলপুকুর থানা এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। গতকাল রবিবার বেলা সাড়ে ১০টার দিকে মতিহার থানা এলাকার বিহাস চত্ত্বর ও মোহনপুর ওভারব্রীজ মহাসড়কের প্রধান রাস্তার ধারে চারা রোপন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বেলা ১১টার দিকে কাটাখালী থানা এলাকার বাংলা ট্রাক ক্রিকেট একাডেমিতে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন আরএমপি কমিশনার।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বেলপুকুর থানার উদ্যোগে রেলগেট বাইপাশ মোড়ে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন জাতের ২০০ টি বৃক্ষ রোপন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন ব্যানার্জি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ একরামুল হক,

সহকারী পুলিশ কমিশনার মোঃ হাফিজুল ইসলাম, কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, মতিহার থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, কাটাখালী থানার ওসি, বেলপুকুর থানার ওসি মোঃ আলমগীর হোসেন, এসআই সাইমন ও ২নং বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদি, কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করেন। এ বছর মুজিব বর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপন অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন