৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মী ও সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র-মাস্ক বিতরণ

প্রকাশিত: ২১ জুন ২০২১, ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডে পরিচ্ছন্ন কর্মী ও সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র-মাস্ক বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রবিবার সকাল দশটায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জমান কামরু ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ওয়ার্ডের পরিচ্ছন্ন কার্যক্রম গতিশীল এবং অগ্রগামী করার লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে উন্নত বস্ত্র, মাস্ক, স্যানিটাইজার এবং সুবিধা বঞ্চিত লকডাউনে কর্ম বন্ধদের মাঝে উন্নত বস্ত্র ও মাস্ক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত কাউন্সিলর (জোন-০২) মোসাঃ আয়েশা খাতুন নাদিরা, সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী অব: ডিজিএম সেলিম মনোয়ার, দিগন্ত প্রসারি সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, রাজশাহী কোর্ট মহাবিদ্যারয় অবঃ অধ্যক্ষ পারভেজ আলম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন