শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

পুঠিয়ার ট্রাক চালক তালেব হত্যা মামলায় ২০ জনের বিরুদ্ধে চার্জশিট

Paris
Update : সোমবার, ২১ জুন, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ার ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে হত্যাকান্ডের ৯ মাস পর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন থানা পুলিশ। মামলায় ১৩ জন অভিযুক্তের নাম উল্লেখ থাকলেও পুলিশের তদন্ত প্রতিবেদনে ২০ জনের নাম উঠে এসেছে। এ ঘটনায় থানা পুলিশ ১০ জন অভিযুক্তকে আটক করতে পারলেও অপর ১০ জন এখনো পলাতক রয়েছে। বাদীর অভিযোগ, পুলিশ কতজন অভিযুক্তকে আটক করেছেন বা ঘটনার সাথে জড়িত মোট কতজন তা তাকে জানানো হয়নি।

আর আদালতে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়টিও তিনি জানেন না। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালক আবু তালেব হত্যা মামলার চার্জশিট গত ৬ জুন আদালতে পেশ করা হয়েছে। বাদী মামলার এজাহারে ১৩ জন অভিযুক্তের নাম উল্লেখ করে ছিলেন। কিন্তু আমাদের তদন্তে এই ঘটনার সাথে মোট ২০ জন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর এই ঘটনার সাথে জড়িত ১০ জনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি পলাতক অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

নিহত আবু তালেবের স্ত্রী ও মামলার বাদি নারগিস বেগম বলেন, আমি খুবই গরীব মানুষ। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। বর্তমানে ছোট তিন সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছি। থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ বলেছিল তারা আমাকে সঠিক বিচার পাইয়ে দিবেন। কিন্তু এই ঘটনায় কত জন অভিযুক্ত ব্যক্তি আটক হয়েছেন তা আমি জানি না। আর চার্জশিট হয়েছে কিনা বা মোট কতজনের নাম দেয়া হয়েছে তাও আমি জানি না। থানা থেকে আমাকে কিছুই জানায়নি।

উল্লেখ্য, গত বছর ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত ৯টার দিকে ট্রাক চালক আবু তালেব বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে মালামাল নিয়ে পুঠিয়ার দিকে আসছিলেন। পথে তাহেরপুর এলাকায় আসামাত্র ট্রাকের চাপায় একটি ছাগল মারা যায়। এরপর ওই এলাকার ২০/২৫ জন মানুষ ট্রাকটিকে ধাওয়া করে বাসুপাড়া এলাকায় আটক করে। পরে তারা চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন ট্রাক চালককে মুমূর্ষ অবস্থায় পুঠিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে থানায় একটি এজাহার দায়ের করেন। সে সময় পুলিশ ঘটনার সাথে জড়িত ৫ জনকে ও পরে বিভিন্ন সময় আরো ৫ জনকে আটক করেছেন। নিহত আবু তালেব বাগাতিপাড়া উপজেলার ওয়ালিপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। তবে সে গত কয়েক বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে পুঠিয়ার ঝলমলিয়া তেল পাম্প এলাকায় শ্বশুরবাড়ীতে বসবাস করতেন।


আরোও অন্যান্য খবর
Paris