শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

রামেক’র করোনা ইউনিটে আরো ১০ মৃত্যু

Paris
Update : রবিবার, ২০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন করোনা পজেটিভ ছিলেন। অন্য ৭ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৫ জন। এ নিয়ে চলতি মাসের গত ১৯ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৯ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯৩ জন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। এরমধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের চারজন, নওগাঁর পাঁচজন ও পাবনার একজন। একই সময় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ৩০৯টি বেডের বিপরিতে ভর্তি আছেন ৩৬৫ জন। এরমধ্যে রাজশাহীর ২১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭, নাটোরের ২৫, নওগাঁর ২৪ ও পাবনার ৬ ও কুষ্টিয়ার ৪ জন।

এদিকে, রাজশাহীতে কমেছে করোনা শনাক্তের হার। শুক্রবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৮১ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৩০ দশমিক ০৬ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ৪৩ দশমিক ৮৭ শতাংশ। এছাড়াও গত বুধবার ৪১ দশমিক ৫০ শতাংশ এবং মঙ্গলবার ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে ৫৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৯২ জনের। রাজশাহী ছাড়াও নওগাঁর ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ ছাড়াও বিদেশগামী তিনজনের নমুনা পরীক্ষা করে একজনের পজেটিভ এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris