শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে ঘর পাচ্ছেন আরো ৮৫৪ জন গৃহহীন

Paris
Update : রবিবার, ২০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছে রাজশাহীর ৮৫৪ জন গৃহহীন পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে তাঁরা এসব বাড়ি পাবেন। এত ব্যয় হয়েছে ১৬ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, রাজশাহীর ৯টি উপজেলায় ৮৫৪টি পরিবারের উপজেলায় ঘর প্রস্তুত করা হয়েছে। রোববার (২০ জুন) ভার্চুয়াল মাধ্যমে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সারদেশের মত রাজশাহীতেও ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হবে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৪০৩টি, তানোরে ১০৫টি, মোহনপুরে ৫০টি, বাগমারায় ৭৭টি, দুর্গাপুরে ১৪টি, পুঠিয়ায় ১১০টি, চারঘাটে ১০টি, বাঘায় ৩৫টি এবং পবায় ৫০টি পরিবার ঘর পাচ্ছে।

জেলা প্রশাসক বলেন, সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে এসব প্রকল্প কোনরূপ টেন্ডার ছাড়াই বাস্তবায়ন করছে। এসব কাজ উপজেলা কমিটি বাস্তবায়ন করছে। গতবারের চেয়ে এবার কিছুটা খরচ বেড়েছে। এবার প্রতিটি বাড়ি নির্মান করতে খরচ পড়েছে এক লাখ ৯০ হাজার টাকা। তিনি বলেন, আগামীতে আরও ঘর দেওয়া হবে। যেসব উপজেলার থেকে যত আবেদন পড়ছে সেই উপজেলায় ওই পারিমাণেই ঘর দেওয়া হচ্ছে।

যতদিন পর্যন্ত জেলায় গৃহহীন থাকবে, তত দিন পর্যন্ত এসব প্রকল্প চলবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা জলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান, সহকারী কমিশনার অভিজিত সরকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris