আহত ছাত্রলীগ নেতার পাশে ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জল সরকার নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।
গতকাল শনিবার বিকালে আলুপট্টি এলাকায় তার বাড়িতে উপস্থিত হয়ে তার শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং তার দ্রুত আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সানি প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
