৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় নুরুল ইসলামের মাস্ক বিতরণ

প্রকাশিত: ২০ জুন ২০২১, ৮:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় নুরুল ইসলামের মাস্ক বিতরণ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। করোনার শুরুতে মহামারি আকার না নিলেও দ্বিতীয় ঢেউ এ এসে ব্যাপক হারে ছাড়িয়ে পড়েছে সংক্রমণ। লোকজনকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করতে এবং করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নরুল ইসলাম।

গতকাল শনিবার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া চৌরাস্তা মোড়ে প্রত্যন্ত এলাকার মানুষ যেন করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পায় সে জন্য বিভিন্ন এলাকার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম আদনান, কোষাধ্যক্ষ হিটলার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনায়েম হোসেন প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন