৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিজাম উদ্দীন সরদারের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

প্রকাশিত: ১৯ জুন ২০২১, ৭:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নিজাম উদ্দীন সরদারের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের বাবা নিজাম উদ্দীন সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নিজাম উদ্দীন সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

শুক্রবার বেলা ১১ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বড়-বিহানালী ইউনিয়নের বাগান্ন গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। নিজাম উদ্দীন সরদার বড় বিহানালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কফিল উদ্দিন সরদার এর ছোট ভাই।

মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম নিজাম উদ্দীন সরদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন