৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বীরমুক্তিযোদ্ধা আঃ গফুরের ইন্তেকাল

প্রকাশিত: ১৯ জুন ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বীরমুক্তিযোদ্ধা আঃ গফুরের ইন্তেকাল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় যোগীপাড়া ইউনিয়নের যোগীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর (৬৬) বার্ধক্যজনিত কারনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বেলা ১১ টায় মরহুম বীরমুক্তিযোদ্ধা আঃ গফুরের রাষ্ট্রীয় মর্যদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যদায় দাফনের সময় ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ,

ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কবির হোসেন, যোগীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ মন্ডল, আবুল হোসেন, গাজিউর রহমান, আলহাজ্ব আব্দুস সাত্তার মন্ডল, আব্দুল খালেক মন্ডল, মকবুল হোসেনসহ বিভিন্ন এলাকার বীরমুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন