৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বাড়ছে আক্রান্ত, মাস্ক নিশ্চিত করতে মাঠে আনসার

প্রকাশিত: ১৮ জুন ২০২১, ৯:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বাড়ছে আক্রান্ত, মাস্ক নিশ্চিত করতে মাঠে আনসার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গতকাল বৃহস্পতিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৬৪ জনে দাড়ালো। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে বিকাল ৫ টার পর বিভিন্ন বাজার লকডাউন করা হচ্ছে। জনসাধারণ চলাচলেও আরোপ করা হয়েছে বিধি নিষেধ। অনেকের করোনা উপসর্গ দেখা দিলেও করাচ্ছেন না নমূনা পরীক্ষা। এতে লোকজনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে আসছেন প্রতি দিন গড়ে ৩০-৪০ জন আসছেন।

তবে পরীক্ষা বেশি হলে আক্রান্তের সংখ্যা বাড়বে বলে ধারনা চিকিৎসকদের। পরীক্ষার সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের রোগী। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এ এসে পরীক্ষার ভিত্তিতে করোনা পজিটিভ হয়েছে ১৬৪ জন। এদের মধ্যে অনেকেই আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে। সঠিক চিকিৎসা পেলে সুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বাজারে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের।

ওই সকল হাট-বাজারে যারা আসছেন তাদের মুখে মাস্ক নিশ্চিত করতে কাজ করছেন আনসার সদস্যরা। হাট-বাজারের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন আনসার সদস্যরা। সরকারী ভাবে করোনাকালীন বিধি নিষেধ প্রদান করলেও সেটা মানছেন না অনেকে। মুখে মাস্ক ছাড়াই চলাচল করছেন কিছু লোকজন। শতভাগ মাস্ক নিশ্চিত করতে প্রতি দিনই পরিচালনা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান অভিযান। অভিযানে অনেক সময় জরিমানাও আদায় করা হচ্ছে।

বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, পরীক্ষা করা ছাড়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও নির্ণয় করা সম্ভব না। অনেকেই করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। লোকলজ্জার ভয়ে অনেকে করছেন না করোনার নমূনা পরীক্ষা। একজন ব্যক্তি করোনা পরীক্ষা করলে ১০ মিনিটের মধ্যে ফলাফল দেয়া হচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার বাগমারার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, আমরা সরকারী সকল বিধি নিষেধ বাস্তবায়ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করছি। কেউ সরকারী নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সেই সাথে সামাজিক দূরত্ব মেনে সবাইকে চলার জন্য আহ্বান করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন