৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগরীতে ৭০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি আটক

প্রকাশিত: ১৮ জুন ২০২১, ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মহানগরীতে ৭০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর এলাকাকে মাদকমুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন কমিশনার আবু কালাম সিদ্দিক’র নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, এসআই মোঃ ছয়ফুল ইসলামের নেতৃত্বে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত ১৬ জুন ২০২১ রাতে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানার সিটি বাইপাস মোড় এলাকায় বিআরটিসি কাউন্টারের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ডিবি পুলিশের ঐ টিম রাত ১০.০৫ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেন। এসময় তার দখল হতে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত হেরোইন অপর মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনের নিকট হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজের কাছে রেখেছে। সে আরও জানায়, তারা একত্রে দীর্ঘদিন হেরোইনের ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন