নগরীতে করোনা সচেতনতায় মাঠে ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের সিদ্ধান্তে মহানগরীতে আরও ৭ দিন (২৪ জুন পর্যন্ত) লকডাউন বৃদ্ধি করা হয়েছে।
গতকাল বৃহষ্পতিবার বিকালে গরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি, শাহ্মখদুম কলেজ মোড়, পঞ্চবটি, খরবনা, হাদির মোড় সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সকলকে অহেতুক বাড়ির বাহিরে না থাকার জন্য অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার ও বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন,
নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, নগর আওয়ামী যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিদুল কুমার সাহা প্রমুখ।
