১২ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অস্ত্রের লাইসেন্স বাতিল হলো পাবনার সেই দুই আওয়ামী লীগ নেতার

প্রকাশিত: ১৮ জুন ২০২১, ৯:০১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
অস্ত্রের লাইসেন্স বাতিল হলো পাবনার সেই দুই আওয়ামী লীগ নেতার
বিজ্ঞাপন

এফএনএস : পাবনায় গণপূর্ত ভবনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার দুটি শটগানের লাইসেন্স বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার সংশ্লিষ্টদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। মঙ্গলবার এসব অস্ত্রের লাইসেন্স বাতিলের সুপারিশ করে জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দেয় পুলিশ। সম্প্রতি পাবনার গণপূর্ত ভবনে অস্ত্র নিয়ে মহড়া দেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ আর খান মামুন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ আনোয়ার হোসেন লালুসহ কয়েকজন ঠিকাদার।

গণপূর্ত ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ গণমাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ জব্দ করে আওয়ামী লীগ নেতাদের দুটি আগ্নেয়াস্ত্র। এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, বৈধ অস্ত্র ব্যবহারের কিছু শর্ত রয়েছে। গণপূর্ত ভবনে মহড়া দেওয়া ব্যক্তিরা সেই শর্ত অমান্য করেছেন। এ ঘটনায় গণপূর্ত বিভাগ কোনো অভিযোগ না দিলেও জেলা পুলিশ বিষয়টি তদন্ত করেছে। তদন্তে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের প্রমাণ মেলায় লাইসেন্স দুটি বাতিলের সুপারিশ করা হয়েছিল।

৬ জুন দুপুরে লোকজন নিয়ে গণপূর্ত বিভাগের পাবনা কার্যালয়ে প্রবেশ করেন সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফারুক হোসেন। তাঁর পেছনে শটগান হাতে মহড়া দেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আর খান ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু। পরবর্তী সময়ে ভবনে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন