১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল

প্রকাশিত: ১৭ জুন ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল
বিজ্ঞাপন

এফএনএস : চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বেশ কয়েক দিন ধরে এই সতর্ক সংকেত দেখানো হচ্ছে। গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তর বলেছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন