শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

রাজশাহীর গ্রামাঞ্চলেও করোনার থাবা

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা এখন শুধু রাজশাহী শহরেই নয়, থাবা বসিয়েছে গ্রামাঞ্চলেও। শহরের গন্ডি পেরিয়ে এখন বিস্তার ঘটিয়েছে গ্রামাঞ্চলেও। এদিকে গ্রামাঞ্চলে করোনা ছড়িয়ে পড়ায় শঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় প্রশাসনও। এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল বুধবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা।

মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন ও কুষ্টিয়ার ১ জন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মারা যান। তিনি জানান, রোগির চাপ বেড়ে যাওয়ায় মঙ্গলবার হাসপাতালে ২ টি আইসিইউসহ ৩৪ টি বেড বাড়ানো হয়েছে। এছাড়াও আরও ১৫ জন চিকিৎসক পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয়া হয়েছে।

এদিকে করোনা এখন শুধু শহরেই নয়, ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। তাই বাড়ছে আক্রান্তের হার। বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও। গত মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫৮ জন। রাজশাহী মেডিক্যালে করোনায় মারা যাওয়াদের বেশিরভাগই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত বলে মনে করছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি।

পরিচালক জানান,রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর ৪০ শতাংশই গ্রামাঞ্চলের। কারণ হিসাবে তিনি বলছেন, গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি কম মানা, সব জায়গায় অবাধে চলাচল, মাস্ক না পরাসহ আরও নানা কারণে ভর্তির সংখ্যা বাড়ছে।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় মৃত্যু হারও কমছে না বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাই সংক্রমণের বিস্তার ঠেকাতে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বিধিনিষেধ আরোপের পরামর্শ তাদের। লকডাউনের সুফল পেতে সাত দিনের পরিবর্তে অন্তত ১৪ দিনের লকডাউনের পরামর্শ দিচ্ছেন রামেক হাসপাতালের পরিচালক ও চিকিৎসকরা।

এদিকে করোনার উচ্চ সংক্রমণ ঠেকাতে রাজশাহী শহরে, ১১ জুন বিকেল ৫টা থেকে ‘সর্বাত্নক লকডাউন’ শুরু হয়েছে। আগামী ১৭ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। কঠোর লকডাউনে শহরের দোকানপাট বন্ধ আছে। গণপরিবহণ চলছে না। সাধারণ মানুষের চলাচলও সীমিত হয়ে গেছে।


আরোও অন্যান্য খবর
Paris