হরিপুর-দর্শনপাড়ায় অসহায়দের মাঝে টাকা বিতরণ
পবা প্রতিনিধি : রাজশাহীর পবার হরিপুর ইউনিয়নে দুঃস্থ, অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও ভিজিডি চাল বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে হরিপুর ইউনিয়ন পরিষদ ভবনে বিতরণের উদ্বোধন করেন পবা উপজেলা যুব উন্নয়ন অফিসার ও হরিপুর ইউনিয়ন ট্যাগ অফিসার সঈদ আলী রেজা।
হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিলের সার্বিক সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব শাহাদৎ হোসেন, সদস্য আকবর আলী, মাহফুজুর রহমান, সাইদুর রহমান বাদল, আলম আলী, মর্জিনা বেগম প্রমুখ। এদিন ৫শ’ জনের মধ্যে ৫শ, টাকা করে জিআর টাকা ও ১৭৭ জনের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়।
অপরদিকে রাজশাহীর পবার দর্শনপাড়া ইউনিয়নে দুঃস্থ, অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের টাকা বিতরণ করা হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ ভবনে দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান কামরুল হাসান রাজের সার্বিক সহযোগিতায় ৫শ’ জনের মধ্যে ৫শ’ টাকা করে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দর্শনপাড়া ইউনিয়ন ট্যাগ অফিসার সোহেল রানা।
এদিন বিকালে করোনা ভাইরাস রোধকল্পে জনগণের জন্য পরিষদ ভবনে টু ইন ওয়ান ইনফ্লারেড থার্মোমিটারের উদ্বোধন করা হয়েছে। দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান কামরুল হাসান রাজ এ যন্ত্রের উদ্বোধন করেন।
