গোদাগাড়ী পৌরসভার ৯৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ৮৯৬ টাকার বাজেট
গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরে ৯৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ৮৯৬ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভা সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষনা করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র মুহাম্মদ ওবাইদুল্লাহ।
এসময় পৌরসভার প্যানেল ফজিলাতুন্নেসা সিমা, শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নোমান পারভেজ, সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল, হিসাব রক্ষক হেলাল উদ্দীন প্রমূখ। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বাজেটে পরিচ্ছন্নতা, মশা নিধন, রাস্তা ড্রেনেন নির্মাণসহ বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
