পবায় দুঃস্থ-অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
পবা প্রতিনিধি : রাজশাহীর পবার হুজুরীপাড়া ইউনিয়নে দুঃস্থ, অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জিআর টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে প্রধান অতিথি থেকে বিতরণের উদ্বোধন করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা সমবায় ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার আবুল কাসেম মন্ডল, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোজাহিদ, আশরাফুল ইসলাম, ইউনুছ আলী, সাবিয়ার রহমান সাবু প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
