শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

একদিনে করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু রাজশাহীতে আরো কমেছে সংক্রমণ

Paris
Update : বুধবার, ১৬ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এদের মধ্যে আটজন পুরুষ ও চারজন মহিলা।

মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন চাঁপাইনবাবগঞ্জের সাতজন এবং নাটোর ও নওগাঁর একজন করে। এ নিয়ে চলতি মাসের গত ১৫ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৫ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে ৮৮ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

এর মধ্যে ১ জুন, সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আটজন, ৯ জুন আটজন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ জুন ১৩ জন, ১৪ জুন ১২ জন এবং সর্বশেষ ১৫ জুন ১২ জন মারা যান। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন।

এর মধ্যে রাজশাহীর ৩৯, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের চারজন, নওগাঁ পাঁচজন ও কুষ্টিয়ার দুইজন। একই সময় সুস্থ্য হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ২৭৩ বেডের বিপরিতে ভর্তি রয়েছেন ৩২৫ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে ৫২ জন রোগিকেও চিকিৎসা দেয়া হচ্ছে। এদের রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২, নাটোরের ১৭, নওগাঁর ২৬, পাবনার ৪, কুষ্টিয়ার ৬ ও চুয়াডাঙ্গার ১ জন।

এদিকে, রাজশাহীতে আরো কমেছে সংক্রমণ। গত সোমবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। রাতে প্রকাশিত দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আগের দিনের চেয়ে ১১ দশমিক ০১ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৩০ দশমিক ১৭ শতাংশ। যা আগের দিন রোববার ছিল ৪১ দশমিক ১৮ শতাংশ এবং এর আগের দিন শনিবার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। ফলে গত দুই দিনে রাজশাহী শনাক্তের হার কমেছে ২৩ দশমিক ৫০ শতাংশ।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার রাজশাহীর দুইটি ল্যাবে চার জেলার মোট ৫৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা পজেটি এসেছে ১৭৭ জনের। তিনি জানান, রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ৯৯ নমুনা পরীক্ষা করে ২২ জনের পজেটিভ এসেছে।

এখানে শনাক্তের হার ২২ দশমিক ২৩ শতাংশ। আর নওগাঁয় ৮৮ নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সেখানে শনাক্তের হার ৪৮ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া নাটোরের ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের পজেটিভ আসে। এখানে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৪ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris