শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিম্ন আদালতে অবকাশ শুরু

Paris
Update : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সারা দেশের জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে বাৎসরিক অবকাশ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অবকাশ চলবে। এই অবকাশকালীন সময়ে ওসব আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই ছুটির আওতাবহির্ভূত থাকবে সারা দেশের ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলো।

এদিকে, অবকাশকালীন সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকানী বিচারক হিসেবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আল মামুনকে জরুরি মামলা নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন। অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত কেএম ইমরুল কায়েশকেই দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আগামী ২০, ২১, ২২, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন। উল্লেখ্য থাকে, প্রতি বছর ডিসেম্বর মাসজুড়ে নিম্ন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির মেয়াদ কমিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।


আরোও অন্যান্য খবর
Paris