৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট আটক ১২ জন মাদক উদ্ধার

প্রকাশিত: ১৫ জুন ২০২১, ১১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট আটক ১২ জন মাদক উদ্ধার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তানোর থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ২ জন ও বাঘা থানা ৫ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ সেলিম সরদার (৫০) কে ১২গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ আবু বাক্কার (৫১) এবং ২নং মোঃ শাহাবুল (৪৫) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ মাসুদ হোসেন (৩২) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন