৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বীরমুক্তিযোদ্ধা আঃ রহমানের ইন্তেকাল

প্রকাশিত: ১৫ জুন ২০২১, ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বীরমুক্তিযোদ্ধা আঃ রহমানের ইন্তেকাল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বাজেকোলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান প্রাং (৮৩) বার্ধক্য জনিত কারনে গত রোববার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১ টায় মরহুম বীরমুক্তিযোদ্ধা আঃ রহমানের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম বীরমমুক্তিযোদ্ধা আঃ রহমানের রাষ্ট্রীয় মর্যদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ, যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কবির হোসেন, যোগীপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মন্ডল, গাজীউর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার বীরমুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন