৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৫ জুন ২০২১, ১১:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে তোফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার খেতুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফিকুল পার্শ্ববর্তী প্রেমতলী ডুমুরিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার দিকে কৃষক তোফিকুল খেতুর গ্রামের পাশে তার জমিতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন