৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্ত’র পরলোকগমন

প্রকাশিত: ১৫ জুন ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্ত’র পরলোকগমন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : কুমারপাড়া নিবাসী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্ত গতকাল সোমবার ভোরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু এবং সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সোমবার বিকাল ৪.৩০ নগরীর পঞ্চবটি মহাশ্মশানে বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্ত-কে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব প্রদান শেষে তাঁর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এরপর তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্তের শেষকৃত্যে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ২২ নং কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, পঞ্চবটি মহাশ্মশানের সাংগঠনিক সম্পাদক বিকাশ সরকার প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন