রাজশাহীর ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম সলিম উদ্দীন ক্বাসেমী এর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার : রাজশাহীর প্রবীণ, প্রশিদ্ধ আলেম ও আল্লামা মুহাম্মদ মিয়া ক্বাসেমী রহ. (ইসলামীয়া মাদ্রাসা, রাজশাহী) মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা সলিম উদ্দীন ক্বাসেমী (রঃ) বার্ধক্য জনিত কারনে গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য ছাত্র ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার রাত ১১ টায় মরহুম আল্লামা মুহাম্মদ মিয়া ক্বাসেমী রহ. জানাযা সম্পন্ন হয়।
জানা গেছে, তিনি বিখ্যাত আলেম মাওলানা হোসাইন আহমাদ মাদানী (রঃ) এর শাগরেদ ছিলেন। তিনার মৃত্যুতে রাজশাহীসহ দেশের আলেম-ওলামা সহ ছাত্রবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
