১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের কাছ থেকে ভিডিও শুভেচ্ছা বার্তা আহ্বান

প্রকাশিত: ১৪ জুন ২০২১, ১২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের কাছ থেকে ভিডিও শুভেচ্ছা বার্তা আহ্বান
বিজ্ঞাপন

এফএনএস : আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে জন্ম হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির। প্রতিষ্ঠাকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া হয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব। সাধারণ মানুষের পাশে থেকে সকল চড়াই-উৎরাই পার করে এ বছরের ২৩ জুন আওয়ামী লীগ পালন করতে যাচ্ছে এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশের তরুণদের কাছে দলটি আহ্বান করছে তারুণ্যের প্রত্যাশা নিয়ে শুভেচ্ছা বার্তা।

এজন্য আগ্রহীদের কাছ থেকে মোবাইল ফোনে ভিডিও করে opinion@albd.org ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিষয়বস্তুর ওপর প্রাসঙ্গিক শুভেচ্ছা বার্তা থেকে নির্বাচিত কিছু ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে।

শুভেচ্ছা বার্তার বিষয়বস্তু : করোনা মোকাবেলায় আওয়ামী লীগের পদক্ষেপ, গত ১২ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সাফল্য ও ব্যার্থতা, আওয়ামী লীগের কাছে তরুণদের প্রত্যাশা, সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন, দেশকে এগিয়ে নিতে তরুণদের পরামর্শ, ভেচ্ছা বার্তা পাঠানোর শেষ সময়-২০ জুন, রাত ১১ টা ৫৯ মিনিট, শুভেচ্ছা বার্তা মোবাইল বা ট্যাবে ভিডিও করে মেইল করা যাবে। মেইলের বিষয় হিসেবে অবশ্যই ‘Video Message ALBD 72nd Anniversary- Youth’ লিখতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন