১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কুষ্টিয়ায় ‘স্ত্রী-ছেলেসহ’ তিনজনকে গুলি করে হত্যার দায়ে পুলিশ সদস্য আটক

প্রকাশিত: ১৪ জুন ২০২১, ১২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কুষ্টিয়ায় ‘স্ত্রী-ছেলেসহ’ তিনজনকে গুলি করে হত্যার দায়ে পুলিশ সদস্য আটক
বিজ্ঞাপন

এফএনএস : কুষ্টিয়া শহরে প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। পুলিশ বলছে, নিহতদের মধ্যে ওই এসইএয়র স্ত্রী ও সৎছেলেও রয়েছে। রোবাবর বেলা ১১টার দিকে শহরের ম আ রহিম সড়কের (পিটিআই রোড) কাস্টমস মোড়ে একটি ভবনের নিচ তলার মার্কেটের মধ্যে গুলির ওই ঘটনা ঘটে।

পরে সৌমেন কুমার নামের ওই পুলিশ সদস্যকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। নিহতরা হলেন- কুমারখালী উপজেলার সাওতা গ্রামের মেজবার খানের ছেলে বিকাশ কর্মী শাকিল খান (২৮), নাথুরিয়া বাশগ্রামর আমির আলীর মেয়ে আসমা খাতুন (৩৪) এবং আসমার ছেলে রবিন (৭)। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, এএসআই সৌমেন কুমার মাগুড়ার বাসিন্দা, বর্তমানে খুলনা ফুলতলা থানায় কর্মরত।

জিজ্ঞাসাবাদে সৌমেন নিহত আসমাকে তার স্ত্রী বলে দাবি করেছে। রবিন আসমার আগের ঘরের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৌমেনের স্ত্রী আসমার সাথে বিকাশকর্মী শাকিলের কোন সম্পর্ক বা আর্থিক লেনদেনের ঝামেলা থাকতে পারে। আমরা সবগুলি বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছি। এদিকে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার বেলা সাড়ে পৌনে ১১টার সময় ওই চারতলা ভবনের নিচতলার মার্কেটে গুলি বর্ষণের শব্দ শুনে লোকজন জড়ো হয়।

তারা মার্কেটের মেঝেতে নারী ও পুরুষ এবং মার্কেটের সামনে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় লোকজন জমায়েত দেখে ‘অস্ত্রধারী ওই যুবক হাতের রিভরবার উঁচু করে গুলি করার ভয় দেখায়’। এতে এলাকাবাসী খেপে গিয়ে ইট-পাটকেল নিয়ে ওই যুবকের উপর হামলা করতে যায়। এ পরিস্থিতিতে যুবকটি হাতের অস্ত্র ফেলে দেন। পরে লোকজন ওই যুবককে মার্কেটের ভেতর আটকে রেখে পুলিশে খবর দেয়। ওই মার্কেটের রাস্তার বিপরীত পাশের এক চা দোকানদার বলেন, “হঠাৎ গুলির শব্দ শুনে তাকিয়ে দেখি মার্কেটের ভেতর থেকে একটা ছোট্ট শিশু ছুটে বের হয়ে আসল।

ওর পেছনে পিস্তল ধরা লোকটি ছুটে এসে শিশুটিকে ধরে অস্ত্র ঠেকিয়ে গুলি করল। তখনই শিশুটি মাটিতে পড়ে যায়। এদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান, গতকাল রোববার বেলা ১১টার দিকে গুলিবিদ্ধদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তিনজনকেই মৃত দেখতে পান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন