৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেপ্তার মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশিত: ১৪ জুন ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে ২১ জন গ্রেপ্তার মাদকদ্রব্য উদ্ধার
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৪ জন, রাজপাড়া থানা-০১ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন ও ডিবি পুলিশ-০১ জনকে আটক করে।

যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জন গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৩.৭৫ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন