রাজশাহী জেলা পুলিশের অভিযানে ১২ জন আটক
প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তানোর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০৭ জনকে আটক করে। যার মধ্যে ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা পুলিশ ১নং মোঃ শাকিল @ রাকিব(২৩) কে ১০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ জামাল(৩৫) কে ০৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ কালু(৫২), ২নং মোঃ তুষার আহম্মেদ(২৪) এবং ৩নং মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ(৪০) কে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
