দুর্গাপুরে করোনায় আক্রান্ত ১৫২ জন
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী দুর্গাপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত দুর্গাপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৫২ জন। গতকাল শনিবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রেপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় করোনা পজেটিভ রোগী সংখ্যা মোট ১৫২জন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ রফিকুল ইসলাম জানান, শনিবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের রেপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ১৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে,
তাঁরা হলেন- দুর্গাপুর পৌরসভার ১নং ওয়ার্ড দেবীপুরের নুরজাহান বেগম, ২নং ওয়ার্ড শালঘরিয়া গ্রামের মোজাফফর আলী, ৭নং ওয়ার্ড দুর্গাপুর সদরে মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসের অফিস সহকারী সাইফুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যে ফারহানা ইসলাম, হাসনা হেনা ইসলাম, শীলা ইসলাম, নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আবুল হোসেন,
কিশমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের ফিরোজ আলী মন্ডল, ইসমাত আরা, পানানগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আজাহার আলী, সূর্যভাগ গ্রামের জামাল মোল্লা, জয়নগর ইউনিয়নের দাওকান্দি গ্রামের আব্দুর রশিদ করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অশোক কুমার বলেন, দুর্গাপুর উপজেলায় উদ্বেগজনক হারে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবা খাতুন বলেন, দুর্গাপুরে দিন দিন করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে রেপিট অ্যান্টিজেন্ট পরীক্ষা করা হচ্ছে।
