১১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ালেন এমপি এনামুল হক

প্রকাশিত: ১৩ জুন ২০২১, ১২:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ালেন এমপি এনামুল হক
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল শনিবার সকাল ৯ টায় সালেহা ইমারত মেডিকেল সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আগামী ১৯ জুন শেষ হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, প্রতিটি শিশুকে রোগমুক্ত করে গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার। শিশুরা সুন্দর ভাবে বেড়ে উঠলে দেশের কল্যাণে কাজ করতে পারবে।

অসুস্থ ব্যক্তির দ্বারা ভালো কিছু করা সম্ভব না। শিশুদেরকে যত্নের সাথে রোগমুক্ত ভাবে বড় করতে হবে। কোন শিশু যেন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে বলেও তিনি পিতা-মাতাদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ববিতা রানী সাহা, মেডিকেল টেকনোলজিস্ট গোলাম মোস্তফা, সালেহা ইমারত মেডিকেল সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট আবু সাইদ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১ বছর বয়সী ৫ হাজার শিশুকে একটি করে নীল রং এর এবং ১ থেকে ৫ বছর বয়সী ৫১ হাজার শিশুকে একটি করে লাল রংএর উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৩৮৫টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন-‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন