নগরীর বিভিন্ন এলাকায় ডাবলু সরকারের করোনায় সচেতনাদমূলক প্রচারাভিযান
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, নিউমার্কেট, গনকপাড়া, রাণীবাজার, অলকার মোড়, কাদিরগঞ্জ, মালোপাড়াসহ ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন মেনে চলার জন্য রাজশাহী শহরের সর্বস্তরের জনসাধারণকে অহেতুক বাসার বাহিরে না থাকার জন্য অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সওকত জাহিদুল ইসলাম প্রিন্স, নগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, জাতীয় শ্রমিক লীগ,
রাজশাহী মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিদুল কুমার সাহা, নগর ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন কুমার ধর। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এদিকে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাসিবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে কাজীহাটা মহল্লায় তার নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। গতকাল শনিবার দুপুর ৩ ঘটিকায় তাকে দেখতে যান মোঃ ডাবলু সরকার। এ সময় তিনি অসুস্থ্য হাসিবুলের শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মুনতাজ আহমেদ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সালেক তুহিন প্রমুখ।
